শহীদ দিবস মঞ্চে প্রায় দেড় হাজার ভাজপা কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের তৃণমূলে যোগ - The News Lion

শহীদ দিবস মঞ্চে প্রায় দেড় হাজার ভাজপা কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ   একুশে জুলাই বুধবার তৃণমূলের উদ্যোগে গোটা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । বুধবার শহীদ দিবস উদযাপন অনুষ্ঠান মঞ্চে গিয়ে বিজেপি দল ছেড়ে প্রায় দেড় হাজার ভাজপা কর্মী সমর্থক ও নির্বাচিত পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন।


বুধবার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুর  দুই ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত গোয়ালমারা এলাকায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে গিয়ে বিজেপির বেলিয়াবেড়া মণ্ডলের যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ সিংহ, বিজেপি নেতা সাপুন খামরি, পঞ্চানন দেহুরি,ছোটন দণ্ডপাট  এর  নেতৃত্বে প্রায় ২০০ জন ভাজপা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কালীপদ শূর সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ভাজপা ছেড়ে তৃণমূলে যোগদানকারি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য তিনি আবেদন জানান।


 গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত বিজেপির লোধাসুলি মন্ডল এর সদস্য লক্ষ্মীনারায়ণ সাহু ও বিজেপি নেতা আকুল দাস তাদের অনুগামীদের নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ।তাই শহীদ দিবসের দিন গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় থেকে প্রায় দেড় হাজারেরও বেশি বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.